ঢাকাFriday , 11 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

দেশের বাজারে সোনার দাম ভরিপ্রতি ২ লাখ ২০ হাজার টাকা ছাড়িয়েছে

Truth Post
July 26, 2026 12:50 pm
Link Copied!

বাংলাদেশের বাজারে ভালো মানের এক ভরি সোনার গহনা ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার টাকার উপরে বিক্রি হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। গত ২৪ জুলাই সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর হয়েছে, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এছাড়া ২১ ক্যারেট মানের সোনা ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকায় এবং ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৮১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৪ হাজার ৬০৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ২ হাজার ৮৫৮ টাকায় বিক্রি হচ্ছে।