ঢাকাTuesday , 28 July 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

সাতক্ষীরার শ্যামনগরে নিষিদ্ধ যুবলীগ নেতাসহ আটক ৩


July 28, 2026 10:20 pm
Link Copied!

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের পূর্বধানখালীর ডেলমা ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন মুন্সীগঞ্জ ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সাবেক আহবায়ক ও পূর্ব ধানখালী গ্রামের আফছার সরদারের ছেলে আব্দুল্লাহ আল মামুন, একই এলাকার এরশাদ আলী সরদারের ছেলে আবু হাসান এবং ছোট ভেটখালী গ্রামের মজিদ গাজীর ছেলে শাহিনুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফিলিং স্টেশনের কাছে হট্টগোল শুনে সেখানে গিয়ে তারা কোস্টগার্ডের হাতে আটক হওয়া ব্যক্তিদের দেখতে পান। পরে তারা জানতে পারেন যে, আটককৃতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

তবে এই অভিযানে ঠিক কী পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে কোস্টগার্ডের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত ছিল।