ঢাকাThursday , 3 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

সুনামগঞ্জে হ্যান্ডকাফসহ পুলিশের হাত থেকে পালালেন আসামি


September 3, 2026 3:45 pm
Link Copied!

বাংলাদেশের সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ আসির মিয়া (৩৫) নামে এক আসামি পালিয়ে গেছেন। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার দামোধরদপী পয়েন্টে এ ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী, আসামি পালানোর এই ঘটনাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে জনমনে প্রশ্ন তুলেছে।

ঘটনার বিবরণে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে শান্তিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দামোধরদপী পয়েন্টে অভিযান চালায়। অভিযানে মামলার আসামি আসির মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরপরই আসামি নিজের ফেসবুক আইডি থেকে লাইভ শুরু করেন এবং তার আত্মীয়-স্বজনরা পুলিশকে বাধা প্রদান করেন। এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে হ্যান্ডকাফ পরা অবস্থায় আসামি দৌড়ে পালিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল্লাহ জানান, পুলিশ হেফাজত থেকে আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পলাতক আসির মিয়াকে পুনরায় গ্রেফতার করতে পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য মো. আজির উদ্দিন জানিয়েছেন, তিনি ঘটনার সময় সালিশি বৈঠকে ছিলেন। পরে জানতে পারেন আসামি গ্রেফতারের সময় সৃষ্ট হইচইয়ের সুযোগে হ্যান্ডকাফসহ পালিয়ে গেছে।