ঢাকাSaturday , 12 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিক পণ্য জব্দ, ব্যবসায়ীর জরিমানা


September 11, 2026 8:15 am
Link Copied!

শেরপুরের ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট মজুত এবং বিক্রির দায়ে সদর বাজারের ব্যবসায়ী নওশেদ আলীকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ রক্ষায় পরিচালিত এই অভিযানে ওই ব্যবসায়ীর দোকান থেকে অবৈধ পণ্যগুলো জব্দ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে শেরপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস, পুলিশ সদস্য এবং ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পরিবেশের ভারসাম্য রক্ষায় জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।