ঢাকাSaturday , 12 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

জামালপুরে নির্ধারিত দামের চেয়ে বেশি সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা


September 12, 2026 4:15 pm
Link Copied!

বাংলাদেশের জামালপুরের মাদারগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে টিএসপি সার বিক্রির দায়ে এক বিএডিসি ডিলারকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতেরপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী এ দণ্ডাদেশ দেন।

অভিযান সূত্রে জানা যায়, বাজিতেরপাড়া এলাকার বিএডিসি ডিলার প্রতিষ্ঠান ‘এস এন ট্রেডার্স’-এ অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ পাওয়া যায়। বিষয়টি যাচাই করতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে প্রতিষ্ঠানটিতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিএসপি সার বিক্রির সত্যতা পাওয়া যায়।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ব্যক্তি মনতাজুর আলীকে আট হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী জানান, কৃষকদের ভোগান্তি নিরসনে অতিরিক্ত দামে সার বিক্রির বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।