বাংলাদেশের রাজবাড়ীর পাংশা উপজেলার বৃত্তিডাঙ্গায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বৃত্তিডাঙ্গা বাজারের ব্যবসায়ী ও বিএনপি নেতা মো: নাজির হোসেন উজিরের ব্যক্তিগত উদ্যোগে তার নিজ বাড়ির আঙিনায় এই আয়োজন করা হয়। ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরতে এই মাহফিলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
অনুষ্ঠানে দারিয়াপুর দরবার শরীফের পীর হযরত মাওলানা শাহ আবু তালহা মু. মুস্তাইন বিল্লাহ বিশেষ আলোচনা করেন এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এ আয়োজনে শরিসা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক মো: রেজাউল আলম হুমায়ুন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ কালাম, বহলাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সালাম, বিএনপি নেতা আক্তার হোসেন, মো: নাজির হোসেন উজির এবং অ্যাডভোকেট শাহীনুর রহমানসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মাহফিলে এলাকার আলেম-ওলামাসহ সহস্রাধিক ধর্মপ্রাণ মানুষ শরিক হন। আলোচনা ও দোয়া মাহফিল শেষে আগতদের মাঝে তবারক বিতরণ করা হয়েছে।