ঢাকাWednesday , 2 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

শেরপুরে মোবাইল চার্জ দিতে গিয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু


September 2, 2026 7:15 pm
Link Copied!

বাংলাদেশের বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর গ্রামে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরজিনা খাতুন (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আরজিনা স্থানীয় বিশালপুর গ্রামের আবদুর রাজ্জাকের মেয়ে এবং শেরপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশালপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে নিজের ঘরে মোবাইল ফোন চার্জে দেওয়ার সময় অসাবধানতাবশত আরজিনা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এই আকস্মিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতের পরিবারসহ পুরো এলাকায়।