ঢাকাThursday , 3 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

বরগুনার পাথরঘাটায় ১০৭ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার


September 3, 2026 2:15 am
Link Copied!

বরগুনার পাথরঘাটা উপজেলার ৪ নম্বর পাথরঘাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাদুরতলা এলাকায় অভিযান চালিয়ে ১০৭ পিস ইয়াবাসহ সাকিব নামের এক যুবককে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) ভোররাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন এসআই আবু জাফরসহ পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাকিব পালানোর চেষ্টা করলে তাকে স্থানীয় বাদল ডাক্তারের বসতঘর থেকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটকের পর সাকিবের লুঙ্গির কোচরে তল্লাশি চালিয়ে ১০৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা তৈরির মাধ্যমে ইয়াবাগুলো জব্দ করা হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, এই ঘটনায় সাকিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।