ঢাকাSaturday , 19 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

নতুন জুয়া আইনে প্রথম অভিযান: জীবননগরে ১৮ জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ
July 5, 2026 5:12 pm
Link Copied!

দেশে সদ্য কার্যকর হওয়া ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর আওতায় প্রথম মামলাটি দায়ের করা হয়েছে চুয়াডাঙ্গার জীবননগর থানায়। শনিবার দায়ের করা এই মামলায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে। পুলিশের দাবি, নতুন জুয়া আইনের আওতায় এটিই সারাদেশের প্রথম মামলা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে জীবননগর-দর্শনা মহাসড়কের আধুনিক সিনেমা হলের সামনে একটি চায়ের দোকানে ক্যারাম বোর্ডে বাজি ধরে জুয়া খেলা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত দুটি ক্যারাম বোর্ডসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মোট ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান সেখ জানান, গত ১ জুলাই থেকে সারাদেশে নতুন জুয়া প্রতিরোধ আইন কার্যকর হয়েছে। আধুনিক ও ডিজিটাল অপরাধ দমনে এই আইনে অনলাইন বেটিং, ভার্চুয়াল ক্যাসিনো, ম্যাচ ফিক্সিং এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে জুয়ার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।