ঢাকাMonday , 12 October 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

যশোরে পাঁচটি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

Truth Post
August 5, 2026 11:15 pm
Link Copied!

বাংলাদেশের যশোরের বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে পাঁচটি স্বর্ণের বারসহ ফারুক হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানিয়েছেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে স্বর্ণ ভারতে পাচার প্রতিরোধে বিজিবির তৎপরতার অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে।

বুধবার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে বিশেষ টহলদল এই অভিযান চালায়। আটক ফারুক হোসেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে।

বিজিবি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক স্বীকার করেছেন যে, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণের বারগুলো ভারতে পাচারের পরিকল্পনা করেছিলেন। এই ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং সীমান্তে সব ধরনের চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে।