ঢাকাFriday , 7 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজি, গণপিটুনির পর আটক দুই প্রতারক


August 7, 2026 7:15 am
Link Copied!

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার পিয়াদাপাড়ায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় দুই ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনার পর তাদের বাঘা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার হাসিবুল হাসান ও মো. সোহেল রানা নামের দুই ব্যক্তি ডিবি পুলিশের পরিচয় দিয়ে পিয়াদাপাড়ার বাসিন্দা সোহেল রানার বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। এসময় তারা জোরপূর্বক ৬০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যান।

পরদিন বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই ব্যক্তিরা পুনরায় একই বাড়িতে গিয়ে আরও টাকা দাবি করলে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর উপস্থিত জনতা তাদের আটক করে গণপিটুনি দেয়। পরে বাঘা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, আটক হাসিবুল হাসান নাটোরের বাগাতিপাড়া উপজেলার চিথলিয়া গ্রামের বাসিন্দা এবং তিনি একজন চাকরিচ্যুত সেনাসদস্য। অপর আটককৃত মো. সোহেল রানা একই উপজেলার মাড়িয়া গ্রামের বাসিন্দা।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, আটককৃতরা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।