ঢাকাTuesday , 28 July 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাতকানিয়ায় পানিবন্দী হাজারো মানুষ

Link Copied!

টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে গেছে। এই প্রাকৃতিক দুর্যোগে উপজেলার কয়েকটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।

বুধবার সরেজমিনে দেখা যায়, বাজালিয়া ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় সাঙ্গু নদের বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করছে। একই সঙ্গে ডলু নদের পাড় উপচে সামিয়ারপাড়াসহ আশপাশের এলাকা প্লাবিত হয়েছে।

বাঁধ উপচে আসা পানিতে বাজালিয়া, কেঁওচিয়া ও ছদাহা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। সাতকানিয়া সরকারি কলেজ সড়কের অন্তত তিনটি স্থানে পানির প্রবল স্রোত প্রবাহিত হচ্ছে এবং উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের সড়কেও হাঁটুসমান পানি জমেছে।

জলাবদ্ধতার কারণে সাতকানিয়া সরকারি কলেজ ও আদালত প্রাঙ্গণ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং স্থানীয়রা পানি মাড়িয়ে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হচ্ছেন।

স্থানীয় বাসিন্দারা জানান,

“সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অনেককে প্রয়োজনীয় কাজে পানি মাড়িয়ে দীর্ঘ পথ হেঁটে যেতে হচ্ছে।”

সাতকানিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর সার্বিক পরিস্থিতি সম্পর্কে বলেন,

“টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক পানিতে তলিয়ে গেছে। কয়েকটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তার প্রস্তুতি নেওয়া হয়েছে।”