ঢাকাThursday , 10 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

ব্রাহ্মণবাড়িয়ায় অভিনব কারসাজিতে ইলিশ বিক্রি, বিক্রেতার ১ লাখ টাকা জরিমানা


September 10, 2026 4:45 am
Link Copied!

বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আনন্দবাজারে ওজন মেশিনে বিশেষ কৌশলে কারচুপি করে ইলিশ মাছ কম দেওয়ার দায়ে আপেল মাহমুদ নামে এক বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার মাছের পাইকারি ও খুচরা আড়তে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা এই অনিয়ম শনাক্ত করেন।

অভিযানে মেসার্স সিয়াম মিয়া নামক ইলিশ মাছের দোকানে ওজন মেশিনের ভেতরে রাবার ও রশি ব্যবহারের বিষয়টি ধরা পড়ে। রশিটির এক প্রান্ত গামছার আড়ালে নিজের হাতের কাছে রেখে বিক্রেতা টান দিয়ে বা ঢিলা করে কৌশলে ওজন কমিয়ে ফেলতেন। ক্রেতাদের অগোচরে ওজনে কম দিয়ে দীর্ঘদিন ধরে মাছ বিক্রি করে আসছিলেন তিনি।

কারচুপির কাজে ব্যবহৃত রশি, রাবারসহ ওজন মেশিনটি জব্দ করেছে কর্তৃপক্ষ। নিজের দোষ স্বীকার করে ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকার অঙ্গীকার করেছেন অভিযুক্ত ব্যবসায়ী। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে এই জরিমানা করা হয় এবং অর্থ আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ভোক্তাদের ঠকানোর দায়ে এই জরিমানা করা হয়েছে। ব্যবসায়ীদের সঠিক ওজন ও পরিমাণে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন অনিয়ম করলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।