ঢাকাWednesday , 29 July 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

বগুড়ায় গাঁজাসহ আটক ২, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

Link Copied!

বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর এলাকায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সুখানপুকুর এলাকা থেকে ১০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন শ্রী সুমন চন্দ্র দাস (৩২) ও মো. রেজাউল করিম সাজু (৪৫)।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত প্রদত্ত দণ্ডসমূহ নিম্নরূপ:

• সুমন চন্দ্র দাসকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড।
• রেজাউল করিম সাজুকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড।

ডিএনসি সূত্রে জানা গেছে, জব্দকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

মাদক নির্মূলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে,

“জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”