ঢাকাThursday , 30 July 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

ফরিদপুরে ২৫ ইয়াবাসহ গ্রেফতার ১

Link Copied!

ফরিদপুরের সালথা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ জনি মাতুব্বর (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে সালথা থানা পুলিশ। গতকাল এই মাদকবিরোধী অভিযানটি পরিচালিত হয়।

গ্রেফতারকৃত জনি মাতুব্বর উপজেলার মাঝারদিয়া (সামাপাড়া) গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আব্দুল কুদ্দুস মাতুব্বর শেখ এবং মাতার নাম মোসা. জিয়াসমিন।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযান চলাকালে অভিযুক্তের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে সালথা থানার পুলিশ জানায়,

“এ ঘটনায় সালথা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।”