ঢাকাMonday , 10 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

শ্যামনগরে পল্লী চিকিৎসকের ভুল অপারেশনে রোগীর মৃত্যু


August 9, 2026 8:15 am
Link Copied!

বাংলাদেশের সাতক্ষীরার শ্যামনগরে পাইলসের অপারেশন করাতে গিয়ে আলমগীর হোসেন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, স্থানীয় পল্লী চিকিৎসক গোলাম মোস্তফার ভুল চিকিৎসার কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে আলমগীর হোসেন পাইলসের অপারেশন করানোর জন্য নুরনগরে পল্লী চিকিৎসক গোলাম মোস্তফার ব্যক্তিগত ক্লিনিকে যান। নুরনগর এলাকার মৃত মোবারক আলীর ছেলে আলমগীরের অপারেশন শুরুর কিছু সময় পরই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।

নিহতের চাচাতো ভাই মিজানুর রহমান অভিযোগ করেন, চিকিৎসক গোলাম মোস্তফার ভুল চিকিৎসার কারণেই আলমগীরের মৃত্যু হয়েছে। অপারেশনের সময় শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফারজানা জানান, আলমগীর হোসেনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, রোগীর মৃত্যুর খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।