ঢাকাSunday , 9 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে বিদেশি জাল মুদ্রার কারখানা, আটক ২


August 9, 2026 3:15 pm
Link Copied!

বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের আরামবাগ-বালুবাগান এলাকায় একটি বাড়িতে বিদেশি জাল মুদ্রা তৈরির কারখানা শনাক্ত করেছে র‌্যাব-৫। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে চালানো অভিযানে ২৫ বান্ডিল বিভিন্ন দেশের জাল মুদ্রা ও নোট তৈরির সরঞ্জামসহ দুই জনকে আটক করা হয়েছে। র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কম্পানি কমান্ডার ইফতেখার হোসেন মাহমুদ জানান, এটি একটি গুরুত্বপূর্ণ অভিযান কারণ দীর্ঘদিন ধরে বাড়িটিকে কারখানা হিসেবে ব্যবহার করে জাল নোট তৈরি করা হচ্ছিল।

আটককৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তসিকুল ইসলাম এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলার শামীম আলী। তারা ওই কারখানায় জাল মুদ্রা তৈরির কারিগর হিসেবে কাজ করতেন।

অভিযান সম্পর্কে র‌্যাব কর্মকর্তা আরও জানান, দীর্ঘ সময় ধরে বাড়িটিতে বিভিন্ন দেশের জাল মুদ্রা তৈরির কাজ চলছিল। এই চক্রের মূল হোতাকে খুঁজে বের করতে র‌্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে এবং তদন্ত চলছে।