ঢাকাTuesday , 11 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

হালুয়াঘাটে সিলকা বিলে অভিযান, ১১ হাজার মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস

Truth Post
August 10, 2026 5:00 am
Link Copied!

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়নের বাহির শিমুল সংলগ্ন সিলকা বিলে অভিযান চালিয়ে ১১ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। রবিবার (৯ আগস্ট) এই অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায়। উদ্ধার করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা।

মৎস্যসম্পদ রক্ষা এবং দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে এই অভিযান চালানো হয়। জব্দ করার পরপরই জালগুলো ঘটনাস্থলে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অভিযানে হালুয়াঘাট থানা পুলিশের একটি দল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু জুলহাস এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায় জানান, নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহারের কারণে মাছের পোনা ও জলজ জীববৈচিত্র্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই জলাশয়ে অবৈধ জাল ব্যবহার বন্ধে এবং মাছের সুরক্ষা নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।