ঢাকাThursday , 13 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

সাভারে মসজিদের মাঠে থাকা প্রেশারকুকার থেকে বোমা নিষ্ক্রিয়


August 13, 2026 5:15 am
Link Copied!

বাংলাদেশের সাভারের সাধাপুর এলাকায় একটি মসজিদের মাঠ থেকে উদ্ধার হওয়া প্রেশারকুকারে রাখা বোমাটি নিষ্ক্রিয় করেছে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট। আজ বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের বিশেষায়িত এই দলটি ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরকটি নিষ্ক্রিয় করে।

নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়। বোম্ব ডিসপোজাল ইউনিট জানায়, জননিরাপত্তা নিশ্চিতে সতর্কতার সাথে বোমাটি নিস্ক্রিয় করা হয়েছে। ঘটনার পর এলাকাটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।