ঢাকাTuesday , 15 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

পাবনার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি


September 14, 2026 3:45 pm
Link Copied!

বাংলাদেশের পাবনার ঈশ্বরদীতে পদ্মার পানি অস্বাভাবিকভাবে বাড়ছে। উপজেলার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির উচ্চতা বিপৎসীমার খুব কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পাহাড়ি ঢল ও ভারতের ফারাক্কা ব্যারেজের সবকটি গেট খুলে দেওয়ার প্রভাবে নদীটির পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ০৩ সেন্টিমিটার। এর আগের দিন একই সময়ে পানির উচ্চতা ছিল ১৩ দশমিক ০২ সেন্টিমিটার। এই পয়েন্টে পানির বিপৎসীমা ১৩ দশমিক ৮০ সেন্টিমিটার। ফলে বিপৎসীমা অতিক্রম করতে আর মাত্র ৭৭ সেন্টিমিটার বাকি রয়েছে।

পদ্মা নদীর পানি বাড়ায় তীরবর্তী সাঁড়া, পাকশী ও লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নে নিচু এলাকার ফসলি জমিতে পানি প্রবেশ করেছে। এতে কয়েকশ একর জমির কলাবাগান, মুলা ও গাজরের খেত তলিয়ে গেছে। পাশাপাশি লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের বেশ কয়েকটি ইটভাটায় পানি ঢুকে পড়ায় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। চরাঞ্চল প্লাবিত হওয়ায় গবাদিপশুর খাদ্য সংকট দেখা দিয়েছে এবং মানুষ গরু-মহিষ নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে আসছেন।

এদিকে নদীভাঙনের আশঙ্কায় সাঁড়া ঘাট ও ইসলামপাড়াসহ নদী তীরবর্তী গ্রামগুলোর বাসিন্দারা উদ্বেগ ও উৎকণ্ঠায় সময় পার করছেন। হার্ডিঞ্জ ব্রিজের ১৫টি গাডারের মধ্যে ১৪টি ইতোমধ্যেই পানির নিচে তলিয়ে গেছে এবং ১৫ নম্বর গাডারের কাছে পানি পৌঁছেছে। এর ফলে ব্রিজের নিচে থাকা ছোট দোকানপাটগুলো সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা।

পাবনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ইলিয়াস হোসেন জানিয়েছেন, পানি বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বিপৎসীমা অতিক্রম করবে কিনা, তা পরিস্থিতি পর্যবেক্ষণের পর বোঝা যাবে।