ঢাকাWednesday , 16 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

জামালপুরের সরিষাবাড়ীতে ডেঙ্গু ও ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালে শয্যা সংকট


September 16, 2026 2:45 am
Link Copied!

জামালপুরের সরিষাবাড়ীতে ডেঙ্গু ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র শয্যা সংকট দেখা দিয়েছে, যা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী। পর্যাপ্ত শয্যার অভাবে অনেক রোগীকে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে মোট ২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সেপ্টেম্বর মাসে নতুন করে আরও ২১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে বর্তমানে হাসপাতালে তিনজন চিকিৎসাধীন রয়েছেন এবং দুজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

অন্যদিকে, ডায়রিয়ার প্রকোপও আশঙ্কাজনক হারে বেড়েছে। গত আগস্ট মাসে ২৫০ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত ৫২ জন ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাসপাতালে আগত রোগীদের স্বজনরা অভিযোগ করেছেন, শয্যা সংকটের কারণে ডেঙ্গু রোগীদের সাধারণ রোগীদের সঙ্গেই একই ওয়ার্ডে চিকিৎসা নিতে হচ্ছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে এবং তাদের নিয়মিত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।