বাংলাদেশের খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ১ নম্বর লোগাং ইউনিয়নের চিকনচাকন কারবারি পাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ (মূল) ও জেএসএসের (মূল) সশস্ত্র সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জুলাই) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে এই সংঘর্ষ শুরু হয়। স্থানীয়দের তথ্য অনুযায়ী, দুই পক্ষের মধ্যে প্রায় ২০০ থেকে ৩০০ রাউন্ড গুলিবিনিময় হয়েছে।
সংঘর্ষের ঘটনার পর থেকে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কিছু সময় গোলাগুলি চলার পর বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং গুলিবিনিময় বন্ধ হয়েছে।
ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।