ঢাকাSaturday , 29 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

কক্সবাজারে পাঁচ তারকা হোটেলের পার্কিং থেকে ৩ বিলাসবহুল গাড়ি জব্দ


August 29, 2026 6:15 am
Link Copied!

বাংলাদেশের কক্সবাজার শহরের একটি পাঁচ তারকা হোটেলের পার্কিং এলাকা থেকে তিনটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। শুল্ক ফাঁকি, মিথ্যা ঘোষণা ও দলিল জালিয়াতির মাধ্যমে গাড়িগুলো দেশে আনা হয়েছে বলে সন্দেহ করছে সংস্থাটি। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে হোটেল ওশান প্যারাডাইসের পার্কিং এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত মহাপরিচালকের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়। জব্দ করা গাড়িগুলোর মধ্যে রয়েছে ঢাকা মেট্রো নম্বরের একটি লাল টয়োটা, একটি লাল হোন্ডা এবং একটি টুইন গ্রে রঙের মাজদা গাড়ি।

অভিযানের সময় মো. হাসিবুর রহমান সিনহা, মো. সাফিয়াত মাহমুদ এবং মো. সারাফাত রহমান নামে তিন ব্যক্তিকে গাড়িগুলোর বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তারা গাড়ি আমদানির সপক্ষে কোনো বৈধ দলিল বা তথ্য উপস্থাপন করতে পারেননি।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহমেদ জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে গাড়িগুলো চোরাচালান অথবা জালিয়াতির মাধ্যমে দেশে আনার প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলমান রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।