বাংলাদেশের রাজধানী ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য ২৯ আগস্ট ২০২৬, শনিবারের নামাজের সময়সূচি নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এদিন ফজর ৪:২২ মিনিট, জোহর ১২:০৩ মিনিট, আসর ৪:৩২ মিনিট, মাগরিব ৬:২৫ মিনিট এবং ইশা ৭:৪১ মিনিটে শুরু হবে। সূর্যোদয় ৫:৩৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬:১৯ মিনিটে হবে। পরবর্তী দিন অর্থাৎ ৩০ আগস্ট ফজরের সময়সূচি ৪:২৩ মিনিট এবং সূর্যোদয় ৫:৩৯ মিনিট নির্ধারিত হয়েছে।
অন্যান্য বিভাগীয় শহরের ক্ষেত্রে ঢাকা থেকে সময়ের কিছু হেরফের রয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের জন্য নির্ধারিত সময় থেকে যথাক্রমে ৫ ও ৬ মিনিট বিয়োগ করতে হবে। অন্যদিকে খুলনা, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগের ক্ষেত্রে যথাক্রমে ৩, ৭, ৮ ও ১ মিনিট যোগ করে নামাজের সময় নির্ধারণ করতে হবে।
নামাজের রাকাত ও গুরুত্ব
ইসলামে ইমানের পর নামাজের গুরুত্ব অপরিসীম। দৈনিক পাঁচ ওয়াক্তে মোট ১৭ রাকাত ফরজ ও ১২ রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ রয়েছে। এর বাইরে কিছু সুন্নতে যায়েদা এবং ইশার পর ৩ রাকাত বেতর নামাজ ওয়াজিব। পবিত্র কোরআনের সূরা নিসার ১০৩ নম্বর আয়াতে নির্দিষ্ট সময়ে নামাজ আদায়কে ফরজ ঘোষণা করা হয়েছে। হাদিস অনুযায়ী, কেয়ামতের দিন মানুষের আমলের মধ্যে নামাজের হিসাবই সর্বপ্রথম নেওয়া হবে। নামাজ বর্জন করাকে কুফুরির সঙ্গে তুলনা করা হয়েছে।