ঢাকাTuesday , 15 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটির পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

Truth Post
July 31, 2026 1:20 am
Link Copied!

বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার রাতে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত নগরীর বর্তমান পরিচ্ছন্নতা ও সেবামূলক কাজের সার্বিক পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণের উদ্দেশ্যে তিনি এই পরিদর্শনে বের হন।

বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী তার বাসভবন থেকে বের হন। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনকে গাড়ির সামনের আসনে বসিয়ে নিজে গাড়ি চালিয়ে ফার্মগেট এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। এরপর তিনি সংসদ ভবন এলাকা, ক্যান্টনমেন্ট, মহাখালী ও বনানী চেয়ারম্যান বাড়ি হয়ে গুলশানে নিজের বাসায় ফিরে যান।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী গাড়িতে বসেই উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ব্যক্তিগত কর্মকর্তারা এ সময় তার সঙ্গে ছিলেন।

সচিবালয়ে সারাদিন সরকারি দাপ্তরিক কাজ শেষে রাতে প্রধানমন্ত্রী নগরীর সড়ক ও পরিচ্ছন্নতার অবস্থা দেখার জন্য বের হয়েছিলেন বলে জানিয়েছেন উপ-প্রেস সচিব সুজন মাহমুদ।