বাংলাদেশের শেরপুরের ঢাকা-বগুড়া মহাসড়কের মওলাবাড়ি (হাওয়খানা) এলাকায় অজ্ঞাত যাত্রীবাহী কোচের ধাক্কায় শাহজাহান আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাটি স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।
ঘটনার বিবরণ অনুযায়ী, নিহত শাহজাহান আলী শেরুয়া বটতলা এলাকার মৃত মহিম আকন্দের ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাস্তা পার হয়ে বাড়ির দিকে যাওয়ার সময় ঢাকা অভিমুখী একটি দ্রুতগামী বাস তাকে সজরে ধাক্কা দেয়।
বাসের ধাক্কায় ঘটনাস্থলেই শাহজাহান আলীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে হাইওয়ে পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।