ঢাকাMonday , 31 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

গাজীপুরের কালীগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা জরিমানা


August 31, 2026 9:45 pm
Link Copied!

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার। জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সোমবার বিকেলে উপজেলার খলাপাড়া ও বাসাইর বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানে সিয়াম বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির কাছে ওজন ও পরিমাপসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়।

এছাড়া, ওষুধ ও কসমেটিকস আইন লঙ্ঘনের দায়ে দুটি ফার্মেসিকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে সবুজ মেডিকেল হলের বিরুদ্ধে ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ প্রদর্শনের অভিযোগে ৩ হাজার এবং ভাই ভাই মেডিকেল হলের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার জানান, জনস্বার্থে আইন ও বিধি লঙ্ঘনের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে। অভিযানে বিএসটিআই ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।