চীনের ফুচিয়ান প্রদেশের চাংচৌ শহরের চাংপু কাউন্টি উপকূলে বৃহস্পতিবার সকালে তৃতীয়বারের মতো আঘাত হেনেছে চলতি বছরের ১৮তম টাইফুন ‘সাউতেল’। প্রাদেশিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, আঘাত হানার সময় ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৮৩ কিলোমিটার বা প্রতি সেকেন্ডে ২৩ মিটার। এই টাইফুনটি স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে স্থলভাগে প্রবেশ করে।
এর আগে গত ২৮ আগস্ট ‘সাউতেল’ পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের উপকূলে দুই দফায় আঘাত হেনেছিল। এরপর এটি ফুচিয়ানের দিকে অগ্রসর হয়ে তৃতীয়বারের মতো স্থলভাগে আঘাত হানল।
এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে এবং পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থায় রয়েছে।