ঢাকাThursday , 10 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

মিয়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত: কার্যকর হয়নি ব্রেকিং সিস্টেম


September 9, 2026 11:45 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান রানওয়ে অতিক্রম করে বিধ্বস্ত হওয়ার ঘটনায় দেশটির ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে যে, দুর্ঘটনার সময় বিমানটির প্রধান ব্রেকিং সিস্টেমগুলো কার্যকর হয়নি। দুর্ঘটনায় পাঁচজন নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন।

তদন্তকারী কর্মকর্তা চিহুন শিন জানিয়েছেন, সংগৃহীত তথ্য অনুযায়ী বিমানটির চাকার ব্রেক কাজ করলেও, অবতরণের সময় স্পিড ব্রেক বা থ্রাস্ট রিভার্সার সক্রিয় হওয়ার কোনো লক্ষণ পাওয়া যায়নি। কেন এমনটি ঘটেছে তা নিশ্চিত হতে তদন্তকারীরা বিমানের ক্রুদের সাথে কথা বলার পরিকল্পনা করছেন।

বিমানটি রানওয়ে থেকে ছিটকে বেরিয়ে বিমানবন্দরের সীমানা প্রাচীর ভেঙে দুটি যানবাহনকে আঘাত করে। এর মধ্যে একটি ভ্যান সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়, যেখানে সাতজন আরোহী ছিলেন। পরে বিমানটি একটি পার্কিং লটের কাছে গিয়ে থামে।

এনটিএসবির চেয়ারপারসন জেনিফার হোমেনডি জানিয়েছেন, বিমানটিতে কোনো বিপজ্জনক মালামাল ছিল না। কার্গোর বেশিরভাগ অংশ জুড়ে ছিল কন্টাক্ট লেন্স।

তদন্তের অংশ হিসেবে কর্তৃপক্ষ বিমানটির পাইলটদের অভিজ্ঞতার বিষয়টিও খতিয়ে দেখছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিমানের পারফরম্যান্স এবং পাইলটদের নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রতিটি বিষয় নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত চলছে বলে জানিয়েছে এনটিএসবি।