ঢাকাFriday , 11 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি: সংঘাত, কূটনীতি ও শীর্ষ বৈঠক


September 10, 2026 9:45 pm
Link Copied!

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস সম্মেলনকে কেন্দ্র করে শহরটিতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। রাশিয়া, চীন ও ইরানের প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের আগমণ উপলক্ষে প্রায় ৩০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। এর ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।

চীনে একটি বিদেশি কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জন নিহত হয়েছেন। পূর্ব চীনের একটি বন্দরে নোঙর করা ওই জাহাজে আগুন লাগার বিষয়টি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরান যুদ্ধ শেষ হতে পারে। ডালাসে যাওয়ার পথে সাংবাদিকদের তিনি বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যই ইরান সরকার যুদ্ধ দীর্ঘায়িত করছে। এছাড়া ট্রাম্প প্রশাসন ওবামাকেয়ারের ১০ লাখ গ্রাহককে নির্বাচনের আগে ৫০০ ডলার করে অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে।

সৌদি আরব ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মোকাবিলায় ইরানকে ক্ষুব্ধ না করার কৌশল গ্রহণ করেছে। বাব আল-মান্দেব প্রণালিতে নিজেদের জ্বালানি রফতানি সুরক্ষিত রাখতে তারা কূটনীতি ও প্রতিরোধের মিশ্র পথ বেছে নিয়েছে।

অন্যদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মক্কা প্রতিরক্ষা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা তাদের নেই। একই সঙ্গে মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে ইরান যেভাবে চীনের কাছ থেকে সামরিক সরঞ্জাম সংগ্রহ করছে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনার সৃষ্টি হয়েছে।