ঢাকাWednesday , 23 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

ভারতে শেখ হাসিনাকে সংবাদমাধ্যমের সুযোগ দেওয়ায় বাংলাদেশের তীব্র ক্ষোভ

Truth Post
August 6, 2026 12:30 pm
Link Copied!

ভারতের নয়াদিল্লিতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় সংবাদমাধ্যমের সামনে সরাসরি মতবিনিময়ের সুযোগ দেওয়ায় তীব্র ক্ষোভ ও গভীর অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে এমন আয়োজন বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং শহীদদের স্মৃতির প্রতি অসম্মানজনক।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, ভারত সরকারের কাছে এ ধরনের উদ্বেগের কথা আগে জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি। এতে দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, শেখ হাসিনা ও তার সহযোগীরা বাংলাদেশ ও জনগণের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন, তা ইতিহাস বিকৃতির একটি ব্যর্থ চেষ্টা।

সরকার জানিয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এ দেশের মানুষ আর কখনো ফ্যাসিবাদের অন্ধকারে ফিরে যাবে না। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও তার চক্রের বাংলাদেশের রাজনীতিতে কোনো স্থান নেই বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

২০১৩ সালের বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য বারবার অনুরোধ জানালেও ভারত সরকার এখনো কোনো সাড়া দেয়নি। এই প্রেক্ষাপটে তাকে প্রকাশ্যে কথা বলার সুযোগ দেওয়া বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত করেছে এবং এটি দ্বিপাক্ষিক সম্পর্কের সুস্থ বিকাশের জন্য ক্ষতিকর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ সব সময় পারস্পরিক শ্রদ্ধা ও জাতীয় মর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।