ঢাকাMonday , 12 October 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

মিশরের কায়রোয় যথাযোগ্য মর্যাদায় পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস

International Desk
August 7, 2026 3:45 pm
Link Copied!

মিশরের রাজধানী কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স গৌতম কুমার দে এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে জনগণের এই ঐতিহাসিক আন্দোলন ও আত্মত্যাগের চেতনাকে স্মরণ করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

বুধবার বিকেলে দূতাবাসের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও তাৎপর্য নিয়ে আয়োজিত আলোচনা সভায় প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী, উদ্যোক্তা ও পেশাজীবীরা বক্তব্য রাখেন।

চার্জ দ্য অ্যাফেয়ার্স গৌতম কুমার দে তার সমাপনী বক্তব্যে বৈষম্যমুক্ত, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি প্রবাসী বাংলাদেশিদের এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানান এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানের অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি প্রামাণ্যচিত্র ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শেষে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সাংস্কৃতিক পরিবেশনা ও ঐতিহ্যবাহী বাংলা খাবারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে মিশরে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।