ঢাকাSaturday , 22 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

মহাকাশের ইতিহাসে রেকর্ড গড়া আর্টেমিস-২ নভোচারীদের সম্মাননা দেবেন ট্রাম্প


August 22, 2026 8:45 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রের হিউস্টনে অবস্থিত নাসার জনসন স্পেস সেন্টারে আর্টেমিস-২ মিশনের চার নভোচারীকে ‘কংগ্রেশনাল স্পেস মেডেল অফ অনার’ প্রদান করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মহাকাশ গবেষণার ইতিহাসে এই চার নভোচারীর অবদান ও পৃথিবী থেকে তাদের রেকর্ড গড়া দূরত্ব অতিক্রমের স্বীকৃতিস্বরূপ আগামী ২৮ আগস্ট এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সম্মাননা প্রাপ্ত নভোচারীরা হলেন নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন। গত এপ্রিলে আর্টেমিস-২ মিশনের আওতায় তারা ওরিয়ন মহাকাশযানে চড়ে চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করেন।

নাসার তথ্যমতে, এই যাত্রায় নভোচারীরা পৃথিবী থেকে সর্বোচ্চ ২৫২,৭৫৬ মাইল দূরে পৌঁছেছিলেন, যা ১৯৭০ সালের অ্যাপোলো-১৩ মিশনের রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্থাপন করেছে। প্রায় ১০ দিনের এই মিশনে তারা প্রায় ৬9৫,০৮১ মাইল পথ পাড়ি দিয়েছেন।

এই মিশনের মূল উদ্দেশ্য ছিল ভবিষ্যতে গভীর মহাকাশে মানব অভিযানের প্রস্তুতি নেওয়া। নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান জানান, নভোচারীরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই মিশনে সফলভাবে ওরিয়ন মহাকাশযানের সিস্টেম পরীক্ষা করেছেন এবং গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছেন।

কংগ্রেশনাল স্পেস মেডেল অফ অনার মূলত নাসার অত্যন্ত বাছাইকৃত মহাকাশচারীদের দেওয়া হয়। নিল আর্মস্ট্রং, জন গ্লেন এবং জিম লোভেলের মতো কিংবদন্তি নভোচারীরা অতীতে এই সম্মাননা পেয়েছেন। আর্টেমিস-২ এর এই চার নভোচারীকে পদক দেওয়ার পর মোট পদকপ্রাপ্তের সংখ্যা দাঁড়াবে ৩৪ জনে।

আর্টেমিস কর্মসূচির পরবর্তী লক্ষ্য হলো চাঁদে স্থায়ী ঘাঁটি স্থাপন করা এবং সেখান থেকে মঙ্গল গ্রহে মানুষ পাঠানো। এই ধারাবাহিকতায় ২০২৭ সালে আর্টেমিস-৩ এবং ২০২৮ সালে আর্টেমিস-৪ মিশনের পরিকল্পনা করেছে নাসা, যার মাধ্যমে পুনরায় চাঁদের বুকে মানুষের পদচারণা নিশ্চিত করা হবে।