ঢাকাSaturday , 1 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

ইতালির নেপলসে ৪.৭ মাত্রার ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও জনমনে আতঙ্ক


August 1, 2026 10:45 am
Link Copied!

ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর নেপলসের কাছে কাম্পি ফ্লেগ্রেই এলাকায় ৪ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলোজির তথ্যমতে, শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ঘনবসতিপূর্ণ ও আগ্নেয়গিরিপ্রবণ এই অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হওয়া এবং ট্রেন ও মেট্রো চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কাম্পি ফ্লেগ্রেই এলাকার ভূগর্ভের প্রায় তিন কিলোমিটার গভীরে। কম্পন অনুভূত হওয়ার পরপরই স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে, নেপলস ও এর আশেপাশের এলাকায় ভবনগুলোর সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই অঞ্চলে রেকর্ড করা অন্যতম শক্তিশালী ভূমিকম্প এটি।

কাম্পি ফ্লেগ্রেই এলাকায় সাম্প্রতিক বছরগুলোতে ভূমিকম্পের হার বৃদ্ধি পাওয়ায় সরকার সেখানে মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে। ইতালিতে ভূমিকম্পের দীর্ঘ ইতিহাস রয়েছে। এর আগে ২০১৬ সালে মধ্য ইতালিতে আঘাত হানা ধারাবাহিক ভূমিকম্পে প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ১৯৮০ সালে দেশটির দক্ষিণাঞ্চলের ইরপিনিয়া এলাকায় ৬ দশমিক ৯ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে অন্তত দুই হাজার ৭০০ মানুষ প্রাণ হারিয়েছিলেন।