ঢাকাSaturday , 1 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

নিলামে কোটি টাকায় বিক্রি হলো বিটিএস তারকা জিমিনের শার্ট


August 1, 2026 7:30 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ক্রিস্টিজ অকশন হাউসের আয়োজিত দাতব্য নিলামে বিটিএস তারকা জিমিনের পরা শার্ট ১ লাখ ১০ হাজার মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা) বিক্রি হয়েছে। ‘ওয়ান গোল: অ্যান অকশন টু বেনিফিট দ্য ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’ শীর্ষক এই নিলামে ২০২৬ ফুটবল বিশ্বকাপের বিভিন্ন স্মারক বিক্রির মাধ্যমে মোট ৬ লাখ ৫২ হাজার ৬৩০ ডলার সংগ্রহ করা হয়েছে, যা আয়োজকদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। নিলামটি বিশ্বের ২৪টি দেশের ক্রেতাদের অংশগ্রহণে সম্পন্ন হয়েছে।

নিলামে বিক্রিত মোট পণ্যের ৪৬ শতাংশই ছিল বিটিএস সদস্যদের ব্যবহৃত পোশাক ও আনুষঙ্গিক সামগ্রী। জিমিনের শার্টের পাশাপাশি ভির স্কার্ফ ৪৬ হাজার ২০০ ডলার, জাংকুকের জ্যাকেট ৪৬ হাজার ২০০ ডলার, সুগার প্যান্ট ৩৩ হাজার ডলার, জে-হোপের গ্লাভস ২৮ হাজার ৬০০ ডলার, আরএমের বুট ১৯ হাজার ৮০০ ডলার এবং জিনের বেল্ট ১৬ হাজার ৫০০ ডলারে বিক্রি হয়েছে।

এছাড়া লিওনেল মেসির স্বাক্ষর করা আর্জেন্টিনার জার্সি ৬৬ হাজার ডলারে, ম্যাডোনার স্বাক্ষর করা গোলরক্ষকের গ্লাভস ৪১ হাজার ৮০০ ডলারে এবং জাস্টিন বিবারের পরা স্নিকার্স ২৬ হাজার ৪০০ ডলারে বিক্রি হয়েছে।

নিলাম থেকে সংগৃহীত এই অর্থ ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে জমা দেওয়া হবে। সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং ফুটবলে তাদের অংশগ্রহণের সুযোগ তৈরির লক্ষ্যে বিশ্বের প্রায় ২০০টি দেশের তৃণমূল পর্যায়ে এই অর্থ ব্যয় করা হবে। গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন শিরোপা জয়ের পর এই স্মারকগুলো নিলামে তোলা হয়েছিল।