ঢাকাWednesday , 2 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

যুক্তরাষ্ট্রের ওহাইওতে জোড়া হত্যা মামলায় ম্যাকেনজি শিরিলার আপিল খারিজ


September 2, 2026 1:15 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্ট জোড়া হত্যায় দোষী সাব্যস্ত ম্যাকেনজি শিরিলার সর্বশেষ আপিল আবেদন খারিজ করে দিয়েছেন। আদালতের প্রধান বিচারপতি শ্যারন কেনেডি মামলাটি পুনর্মূল্যায়নের আবেদনটি নাকচ করে দেওয়ার কথা জানিয়েছেন। এর মাধ্যমে শিরিলার সাজা বহাল রাখার আগের সিদ্ধান্তটিই বহাল থাকল।

বর্তমানে ২১ বছর বয়সী শিলার তার প্রেমিক ডমিনিক রুশো (২০) এবং তাদের বন্ধু ডেভিয়ন ফ্লানাগানকে (১৯) হত্যার দায়ে বর্তমানে কারাবন্দি। ২০২২ সালে ওহাইওর স্ট্রংসভিল এলাকায় একটি ইটের দেওয়ালে ইচ্ছাকৃতভাবে গাড়ি চালিয়ে তাদের হত্যার অভিযোগে তিনি বর্তমানে ১৫ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।

মামলার নথি অনুযায়ী, শিলার নিম্ন আদালতের একটি রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন। নিম্ন আদালতের রায়ে বলা হয়েছিল, সাজা পরবর্তী চ্যালেঞ্জ বা আবেদনের সময়সীমা একদিন পেরিয়ে গিয়েছিল। যদিও শিরিলার আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন যে, ক্যালেন্ডারের হিসাব ও লিপ ইয়ারের কারণে সময় গণনায় ভুল হয়েছিল।

আইনজীবীরা আরও দাবি করেছিলেন যে, শিরিলার পোস্টুরাল অর্থোস্ট্যাটিক ট্যাকিকার্ডিয়া সিনড্রোম (POTS) নামক শারীরিক সমস্যা ছিল, যা বিচারের সময় যথাযথভাবে তুলে ধরা হয়নি। তাদের মতে, গাড়ি দুর্ঘটনার সময় জ্ঞান হারানোর কারণে ব্রেক করা সম্ভব হয়নি। তবে আদালত এই যুক্তিগুলো আমলে না নিয়ে আবেদনের সময়সীমার বিষয়টিকেই প্রধান গুরুত্ব দিয়েছেন।

উল্লেখ্য, নেটফ্লিক্সের ‘দ্য ক্র্যাশ’ তথ্যচিত্রটি মুক্তির পর শিলার মামলাটি পুনরায় নতুন করে আলোচনায় আসে। বিচারে উঠে এসেছিল যে, নিজের বিষাক্ত সম্পর্ক থেকে মুক্তি পেতে ইচ্ছাকৃতভাবে ওই দুর্ঘটনা ঘটিয়েছিলেন শিলার। তবে শিলার শুরু থেকেই দাবি করে আসছেন যে, দুর্ঘটনাটি তার উদ্দেশ্যপ্রণোদিত ছিল না।