ঢাকাTuesday , 4 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

ইরানের জন্য এটিই শেষ সুযোগ: ট্রাম্প


August 4, 2026 4:00 am
Link Copied!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের অনুরোধে তেহরানের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। আলোচনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটিই ইরানের জন্য একটি ভালো চুক্তিতে সই করার শেষ সুযোগ বলে তিনি উল্লেখ করেছেন।

ট্রাম্পের ভাষ্যমতে, এই আলোচনায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বিশেষ করে কাতার সমর্থন দিচ্ছে। এছাড়া আরও কয়েকটি দেশ এ বিষয়ে যোগাযোগ করেছে।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের বিষয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সেখানে অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে বদ্ধপরিকর। ইরান সেখানে কোনো ধরনের ফি আদায় করতে পারবে না এবং যুক্তরাষ্ট্র তা হতে দেবে না।

ট্রাম্প আরও বলেন, যদি কেউ ফি আদায়ের চেষ্টা করে, তবে সেটি যুক্তরাষ্ট্র করবে। কারণ পুরো পরিস্থিতির নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে।