ঢাকাTuesday , 4 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

হরমোজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ব্যর্থতা নৌবাহিনীর দুর্বলতা: মার্ক ক্যানসিয়ান


August 4, 2026 2:30 pm
Link Copied!

মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর কৌশলগত ব্যর্থতার কারণে বিশ্ব অর্থনীতি ঝুঁকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের মেরিন কোরের অবসরপ্রাপ্ত কর্নেল মার্ক ক্যানসিয়ান। তিনি মনে করেন, বিপুল বাজেট ও আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও মার্কিন নৌবাহিনী এই গুরুত্বপূর্ণ জলপথটি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য নিরাপদ রাখতে ব্যর্থ হয়েছে।

বর্তমানে হরমোজ প্রণালীতে নৌ-চলাচল স্বাভাবিক সময়ের তুলনায় মাত্র ১০ শতাংশে নেমে এসেছে। যুদ্ধের অজুহাতে এই গুরুত্বপূর্ণ জলপথ প্রায় বন্ধ থাকায় ব্যাপক অর্থনৈতিক ও কৌশলগত ক্ষতির মুখে পড়েছে বিশ্ব।

মার্ক ক্যানসিয়ান তার বিশ্লেষণে জানান, মার্কিন নৌবাহিনী ড্রোনের মতো হুমকি মোকাবিলায় সক্ষম হলেও বাণিজ্যিক জাহাজগুলোকে পর্যাপ্ত সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে। জাহাজের মালিক, বিমা কোম্পানি এবং ক্রু-সদস্যরা এই পথটিকে অনিরাপদ মনে করায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। তাদের এই অনীহাই প্রমাণ করে যে মার্কিন নৌবাহিনীর বর্তমান নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট নয়।

ক্যানসিয়ানের মতে, কোনো সামরিক অভিযানের মাধ্যমে এই জলপথ খুলে দেওয়া সম্ভব হলেও দীর্ঘ পাঁচ মাসেও তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এছাড়া নৌবাহিনী ও বেসামরিক নেতৃত্বের মধ্যে সমন্বয়ের অভাবকেও এই ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

তিনি আরও বলেন, অতীতে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নৌবাহিনী সরাসরি লড়াইয়ের পরিবর্তে কনভয় বা বহর সুরক্ষা পদ্ধতি গ্রহণে দেরি করেছিল, যার পরিণতি ছিল ভয়াবহ। বর্তমান ক্ষেত্রেও নৌবাহিনীকে কেবল নিজেদের সুরক্ষায় মনোযোগী না হয়ে বাণিজ্যিক জাহাজগুলোর সুরক্ষার জন্য নতুন কৌশল গ্রহণ করতে হবে। বিশাল বাজেট এবং সক্ষমতা থাকা সত্ত্বেও নৌবাহিনীর এমন পরিস্থিতি কাম্য নয় বলে মনে করেন তিনি।