ঢাকাTuesday , 28 July 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

নিউইয়র্কের কোনি আইল্যান্ডে বন্দুক হামলার ঘটনায় চার শিশুসহ আহত ৮

Truth Post
July 5, 2026 3:40 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কোনি আইল্যান্ড এলাকায় গোলাগুলির ঘটনায় চার শিশুসহ অন্তত আটজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে এক তরুণীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। নিউইয়র্ক পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১০টার দিকে একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

পুলিশের ভাষ্যমতে, আহতদের বয়স ৬ থেকে ৩৭ বছরের মধ্যে। তাদের মধ্যে সাতজনের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও, বুকে গুলিবিদ্ধ ২১ বছর বয়সী এক তরুণীর অবস্থা গুরুতর। আহত শিশুদের মধ্যে ৬ বছর বয়সী এক শিশুর পেটে, ৭ বছর বয়সী এক শিশুর দুই পায়ে, ১২ বছর বয়সী এক শিশুর পায়ে এবং ১৪ বছর বয়সী এক কিশোরের উরুতে গুলি লেগেছে। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। সন্দেহভাজনদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে, কোনি আইল্যান্ড থেকে কিছুটা দূরে নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামে ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ ঘিরে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্র: এনবিসি নিউজ