ঢাকাTuesday , 28 July 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

তেহরানে খামেনির শেষ বিদায়ে জনসমুদ্র: জানাজায় অনুপস্থিত মোজতবা খামেনি

The Truth Post
July 5, 2026 3:59 pm
Link Copied!

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজা রোববার রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় তাঁর তিন ছেলে মোস্তফা হোসেইনি খামেনি, মাসউদ হোসেইনি খামেনি ও মেইসাম হোসেইনি খামেনি অংশ নিয়েছেন। তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে তাঁরা বাবার কফিনের পাশে দাঁড়িয়ে জানাজার নামাজে শরিক হন এবং শেষ শ্রদ্ধা জানান।

গত ফেব্রুয়ারির শেষ দিকে খামেনি নিহত হওয়ার পর এই প্রথম তাঁর তিন ছেলেকে জনসমক্ষে দেখা গেল। তবে খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আলোচনায় থাকা মোজতবা খামেনি এই জানাজায় উপস্থিত ছিলেন না। তাঁর অনুপস্থিতি দেশি-বিদেশি গণমাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষকদের নজর কেড়েছে। তবে তিনি কেন এই অনুষ্ঠানে অংশ নেননি, সে বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। জানাজার নামাজে ইমামতি করেন শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ জাফর সোবহানি।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, জানাজা শুরুর কয়েক ঘণ্টা আগেই মোসাল্লার প্রধান প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত হয়। প্রতিবেদনে বলা হয়, জানাজার নামাজ তিন ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে আয়াতুল্লাহ খামেনির জানাজা পড়ানো হয়। দ্বিতীয় ধাপে তাঁর পরিবারের সদস্য সাইয়্যেদে বুশরা হোসেইনি খামেনি, মেসবাহ আল-হোদা বাকেরি ও জাহরা হাদ্দাদ আদেলের জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে তাঁর নাতনি জাহরা মোহাম্মাদি গোলপায়েগানির জানাজা আদায় করা হয়। রাষ্ট্রীয় পর্যায়ের এই শোকানুষ্ঠান ঘিরে তেহরানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। জানাজায় ইরানের শীর্ষ কর্মকর্তা, ধর্মীয় নেতা এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

সূত্র: তাসনিম