ঢাকাTuesday , 8 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে হাইমার্স ক্ষেপণাস্ত্র চুক্তিতে সুইডেন, পাশে ফিনল্যান্ড


September 8, 2026 1:15 am
Link Copied!

সুইডেনের উপ্পলার কাছে আরনা এয়ার বেসে দেশটির প্রতিরক্ষামন্ত্রী পল জনসন ৭ বিলিয়ন সুইডিশ ক্রোনা (৭৩২ মিলিয়ন মার্কিন ডলার) ব্যয়ে লকহিড মার্টিনের এম১৪২ হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (HIMARS) সংগ্রহের ঘোষণা দিয়েছেন। ন্যাটো জোটের নতুন সদস্য সুইডেন তাদের সেনাবাহিনীর জন্য দীর্ঘপাল্লার আক্রমণ সক্ষমতা তৈরির অংশ হিসেবে এই চুক্তি স্বাক্ষর করেছে।

প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, এই চুক্তির আওতায় ১০টিরও বেশি রকেট লঞ্চার এবং বিপুল পরিমাণ গোলাবারুদ কেনা হবে। ২০২৭ সাল নাগাদ প্রথম চালানের সরঞ্জাম সুইডেনে পৌঁছাবে। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি ৫০০ কিলোমিটার পর্যন্ত পাল্লার প্রিসিশন স্ট্রাইক মিসাইল (PrSM) ব্যবহারের উপযোগী, যা শত্রুঘাঁটির গভীরে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।

সুইডিশ সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল জোহান পেক্কারি বলেন, বর্তমানে তাদের বাহিনীর কাছে এই ধরণের গভীর আঘাত হানার সক্ষমতা নেই। বিমানবাহিনীর কাছে এ ধরণের সক্ষমতা থাকলেও স্থলবাহিনীর জন্য এটি গুরুত্বপূর্ণ সংযোজন।

চুক্তি অনুযায়ী, সুইডেনের প্রতিরক্ষা কোম্পানি সাব (Saab) এবং লকহিড মার্টিন যৌথভাবে গোলাবারুদ উৎপাদন ও প্রযুক্তিগত উন্নয়নে কাজ করবে। বর্তমানে সাবের মিশিগানের কারখানায় গোলাবারুদ উৎপাদনের প্রক্রিয়া শুরু হচ্ছে।

এই পুরো প্রক্রিয়ায় সুইডেনের ঘনিষ্ঠ প্রতিবেশী ফিনল্যান্ড বড় ধরনের ভূমিকা রাখবে। হাইমার্স রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণের জন্য ফিনল্যান্ডের ট্যাম্পের শহরে ইউরোপের প্রথম রক্ষণাবেক্ষণ কেন্দ্র গড়ে তুলছে লকহিড মার্টিন। ফিনল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী আন্তি হাক্কানেন জানিয়েছেন, এই কেন্দ্রটি ইউরোপের মিত্র দেশগুলোর প্রয়োজনে সহায়তা করবে। মূলত এমএলআরএস (MLRS) ও হাইমার্স সিস্টেমের সক্ষমতা ও গোলাবারুদের সামঞ্জস্য থাকায় সুইডেন ও ফিনল্যান্ড এখন যৌথভাবে প্রতিরক্ষা ও রসদ সরবরাহের কাজ করবে।