ঢাকাTuesday , 8 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

মাঝ আকাশে ইঞ্জিনের তেল ফুরিয়ে গেল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের প্লেনের


September 8, 2026 9:45 am
Link Copied!

ভারতের কোচিন থেকে আবুধাবিগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানের মাঝ আকাশে ইঞ্জিনের তেল ফুরিয়ে যাওয়ার ঘটনায় বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। পাইলটের দক্ষতায় বোয়িং ৭৩৭ মডেলের বিমানটিকে দ্রুত কোচিন বিমানবন্দরে ফিরিয়ে নিয়ে আসা হয়।

ঘটনার বিবরণ

উড্ডয়নের প্রায় ৫০ মিনিট পর বিমানটি ৩৬ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় পাইলট ও কো-পাইলট ইঞ্জিনে তেলের পরিমাণ কমে যাওয়ার বিষয়টি লক্ষ্য করেন। বিমানটি তখন কোচিন থেকে আবুধাবি যাওয়ার পথে ছিল। পরিস্থিতি আঁচ করতে পেরে পাইলটরা ঝুঁকি না নিয়ে বিমানটি কোচিনে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।

জরুরি অবতরণ

বিমানটি ঘুরিয়ে নেওয়ার ৪৫ মিনিট পরই ইঞ্জিনের তেলের মাত্রা বিপজ্জনক পর্যায়ে চলে যায়। এর পরিপ্রেক্ষিতে ক্রুরা বিমানের ইঞ্জিন-১ বন্ধ করে দেন এবং নন-নরমাল চেকলিস্ট অনুসরণ করে কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নিরাপদে অবতরণ করান। যাত্রীরা পুরো বিষয়টি টের না পেলেও পাইলটরা নিয়মিত ইঞ্জিন প্যারামিটার পরীক্ষা করে সব ধরনের জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মুখপাত্র জানিয়েছেন, ঘটনাটি নিয়ে অস্পষ্ট প্রতিবেদনে আতঙ্কিত হওয়ার সুযোগ নেই। নিরাপত্তার স্বার্থে সব নিয়ম মেনে বিমানটিকে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে।