ঢাকাFriday , 2 October 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ফেডারেল এজেন্ট সেজে প্রতারণা, গ্রেফতার ২

International Desk
August 8, 2026 10:15 am
Link Copied!

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ফেডারেল কর্মকর্তা সেজে এক ৮৫ বছর বয়সী বৃদ্ধের কাছ থেকে দুই লাখ ডলারের বেশি মূল্যের স্বর্ণ হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ৫০ বছর বয়সী চু লিন এবং ৪২ বছর বয়সী সিয়ান চেং। তাদের বিরুদ্ধে সেকেন্ড-ডিগ্রি আর্থিক জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

ঘটনার বিবরণ অনুযায়ী, গত ৮ জুলাই থেকে প্রতারক চক্রটি ইমেইল ও ফোনের মাধ্যমে ওই বৃদ্ধের সঙ্গে যোগাযোগ শুরু করে। তারা নিজেদের ফেডারেল এজেন্ট হিসেবে পরিচয় দিয়ে ভয় দেখায় যে, ব্যাংকে থাকা তার টাকা ঝুঁকিতে রয়েছে। সেই টাকা নিরাপদ করার অজুহাতে বৃদ্ধকে দুই লাখ ডলারের বেশি মূল্যের স্বর্ণের বার কেনার নির্দেশ দেয় চক্রটি।

প্রতারকদের প্ররোচনায় বৃদ্ধ স্বর্ণ কিনতে গেলে সংশ্লিষ্ট স্বর্ণ বিক্রেতার বিষয়টি সন্দেহজনক মনে হয়। তিনি দ্রুত ওই বৃদ্ধকে সতর্ক করেন এবং মেট্রোপলিটন পুলিশের ফিন্যান্সিয়াল অ্যান্ড সাইবার ক্রাইমস ইউনিট ও এফবিআইকে বিষয়টি জানান।

পরবর্তীতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করতে দুই প্রতারক যখন ওই বৃদ্ধের বাড়িতে পৌঁছায়, তখন মেট্রোপলিটন পুলিশের ভায়োলেন্ট ক্রাইম সাপ্রেশন ডিভিশনের সদস্যরা তাদের হাতেনাতে গ্রেফতার করে। ঘটনার তদন্তে এফবিআই মেট্রোপলিটন পুলিশকে সহায়তা করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।