ঢাকাTuesday , 11 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

নিউইয়র্কে ডেলিভারি কর্মীদের সুরক্ষায় নতুন আইনের সমর্থনে মেয়র মামদানি


August 11, 2026 3:15 am
Link Copied!

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ডেলিভারি কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে ডেলিভারি প্রোটেকশন অ্যাক্টের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেছেন। শহরের সিটি কাউন্সিলে কয়েক মাস আগে উত্থাপিত এই বিলটি পাস হলে লাস্ট-মাইল ডেলিভারি ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। বর্তমান ব্যবস্থায় অ্যামাজনের মতো বড় কোম্পানিগুলো নিজস্ব কর্মীর পরিবর্তে ঠিকাদারদের মাধ্যমে পণ্য পৌঁছে দেয়, যা এই আইনের মাধ্যমে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত এই আইন অনুযায়ী, ডেলিভারি কার্যক্রম পরিচালনার জন্য কোম্পানিগুলোকে নতুন লাইসেন্স নিতে হবে এবং ডেলিভারি কর্মীদের ঠিকাদারি চুক্তির পরিবর্তে নিয়মিত কর্মী হিসেবে নিয়োগ দিতে হবে।

মেয়র মামদানি এক ভিডিও বার্তায় জানান, অ্যামাজন পণ্য ডেলিভারির ক্ষেত্রে সব নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখলেও, কাজের সময় কোনো দুর্ঘটনা ঘটলে ঠিকাদার হওয়ার সুযোগ নিয়ে দায় এড়াতে পারে। তিনি বলেন, অ্যামাজন যদি পণ্য ডেলিভারি দেয়, তবে তাদের অন্যান্য ডেলিভারি কোম্পানির মতোই নিয়ম মেনে চলতে হবে।

ইন্টারন্যাশনাল ব্রাদারহুড অব টিমস্টার্সসহ বিলটির সমর্থকরা বলছেন, এই আইন কার্যকর হলে বড় কোম্পানিগুলোর দায়বদ্ধতা বাড়বে এবং ডেলিভারি কর্মীরা উন্নত বেতন ও সুবিধাদি পাবেন।

অন্যদিকে অ্যামাজনসহ এই বিলের বিরোধীরা মনে করছেন, এমন কড়াকড়ি আরোপ করলে খরচ বাড়বে এবং গ্রাহকদের জন্য পণ্য ডেলিভারি ধীরগতির হয়ে যাবে। এছাড়া বাড়তি নিয়মের ভয়ে বড় ডেলিভারি কোম্পানিগুলো তাদের ডিস্ট্রিবিউশন সেন্টার নিউইয়র্কের বাইরে সরিয়ে নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।