ঢাকাSaturday , 12 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

কানাডা ও ইউক্রেনের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা চুক্তি


September 12, 2026 2:45 pm
Link Copied!

কানাডার ক্যালগারিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি নতুন এক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছেন। ইউক্রেনে রাশিয়ার ক্রমবর্ধমান আক্রমণ মোকাবেলায় দুই দেশ যৌথভাবে ড্রোন প্রযুক্তি, পাল্টা ড্রোন ব্যবস্থা এবং যুদ্ধাস্ত্র উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে। এটিকে দুই দেশের মধ্যকার ‘১০০ বছরের অংশীদারিত্বের’ অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে।

চুক্তি অনুযায়ী, ইউক্রেনের যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কানাডার উন্নত উৎপাদন ব্যবস্থা, সফটওয়্যার ও এআই প্রযুক্তির সমন্বয় ঘটানো হবে। কানাডার জেনারেল ডাইনামিকস মিশন সিস্টেমস এবং ইউক্রেনের গ্রিন টেক হারভেস্টের মধ্যকার অংশীদারিত্বের মাধ্যমে ইউক্রেনের নকশায় ড্রোন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিরক্ষা খাতে বিনিয়োগ

কানাডা সরকার ইউএস-নেতৃত্বাধীন জয়েন্ট ইউক্রেন মাল্টিন্যাশনাল প্রোগ্রামের মাধ্যমে আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টর কেনার জন্য প্রায় ৩৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া, বেসামরিক নিরাপত্তা রক্ষায় ও অপপ্রচার মোকাবেলায় ইউক্রেনকে ২৩ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার কথা জানিয়েছে অটোয়া।

জেলেঙ্কির প্রতিক্রিয়া

কানাডার এই নতুন প্রতিরক্ষা প্যাকেজ ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, কানাডায় ২১ জন ইউক্রেনীয় পাইলট প্রশিক্ষণ নিচ্ছেন, যা যুদ্ধের এই মুহূর্তে একটি বড় সংযোজন। নতুন এই চুক্তির অধীনে কানাডা বড় আকারের ড্রোন অর্ডার দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং উৎপাদনের ৩০ শতাংশ ইউক্রেনকে দেওয়ার কথা হয়েছে।

নতুন প্রতিরক্ষা ড্রোন মার্কেটপ্লেস

কানাডা সরকার নিজস্ব একটি ডিজিটাল ড্রোন মার্কেটপ্লেস চালুর ঘোষণা দিয়েছে। এর উদ্দেশ্য হলো সামরিক উদ্ভাবনকে দ্রুততর করা এবং কানাডিয়ান সশস্ত্র বাহিনী ও কোস্ট গার্ডের কাছে ড্রোনের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা। প্রাথমিক পর্যায়ে ৬টি স্থানীয় কোম্পানিকে ৫০ মিলিয়ন ডলারের চুক্তি দেওয়া হয়েছে, যা কানাডার ড্রোন মোতায়েনের ক্ষমতা দশগুণ বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।