ঢাকাThursday , 1 October 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

International Desk
August 12, 2026 5:15 am
Link Copied!

সিরিয়ার দামেস্কে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাইকে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সিরিয়ার ১৪ বছরের দীর্ঘ গৃহযুদ্ধে প্রায় পাঁচ লাখ মানুষ নিহত হওয়ার ঘটনায় মঙ্গলবার চতুর্থ ফৌজদারি আদালত এই রায় ঘোষণা করেন। বিচারক ফখরুদ্দিন আল-আরিয়ান জানান, বাশার আল-আসাদ রাষ্ট্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছেন।

সিরিয়ায় আসাদ পরিবারের পাঁচ দশকের শাসনের অবসান ঘটার ২০ মাস পর এটিই আসাদ বা তার ঘনিষ্ঠ বৃত্তের কারো বিরুদ্ধে প্রথম কোনো বড় রায়। মামলার রায়ে আসাদের চাচাতো ভাই আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দারা প্রদেশে দমন-পীড়ন ও বিদ্রোহ দমনের ক্ষেত্রে নাজিবের ভূমিকা থাকায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। রায় ঘোষণার সময় কঠোর নিরাপত্তায় নাজিবকে আদালতের কাঠগড়ায় হাজির করা হয়।

বর্তমানে আসাদ ও তার ভাই মাহের আসাদ রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বরে সরকারের পতনের পর তারা সেখানে পালিয়ে যান। সিরিয়ার বর্তমান কর্তৃপক্ষ রাশিয়াকে তাদের হস্তান্তরের অনুরোধ জানিয়েছে।

২০১১ সালে দারা প্রদেশে স্কুল দেয়ালে সরকারবিরোধী গ্রাফিতি লেখার দায়ে কিশোরদের আটক ও নির্যাতনের ঘটনায় আতেফ নাজিব সরাসরি যুক্ত ছিলেন। সেই ঘটনা থেকেই সিরিয়ায় গণবিক্ষোভ ও পরবর্তীতে দীর্ঘ গৃহযুদ্ধের সূত্রপাত হয়। এছাড়া মাহের আসাদ সিরিয়ার সামরিক বাহিনীর চতুর্থ আর্মার্ড ডিভিশনের কমান্ডার হিসেবে হত্যা, নির্যাতন ও মাদক চোরাচালানের মতো গুরুতর অপরাধে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।