ঢাকাWednesday , 12 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে লিন্ডসে ক্ল্যানসি হত্যা মামলা: টিকটক ব্যবহারকারীকে সাক্ষী করার আবেদন


August 12, 2026 9:15 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে লিন্ডসে ক্ল্যানসির বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলার শুনানিতে ম্যাকলিন হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার ক্ল্যানসির আইনজীবী কেভিন রেডিংটন ম্যাকলিন হাসপাতালের সাবেক কর্মী ও টিকটক ইনফ্লুয়েন্সার এমিলি থর্নডিককে সাক্ষী হিসেবে আদালতে ডাকার আবেদন জানান। তিনি অভিযোগ করেন, হাসপাতাল কর্তৃপক্ষ ভুল তথ্য দিয়ে পরিস্থিতি বিভ্রান্ত করছে।

আসামিপক্ষের দাবি, শুনানির সময় সরকারি কৌঁসুলিরা ম্যাকলিন হাসপাতালকে একটি উচ্চমানের প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরেছেন, যেখানে ক্ল্যানসি স্বেচ্ছায় চিকিৎসা নিতে অস্বীকৃতি জানিয়েছেন। অথচ থর্নডিক সামাজিক যোগাযোগমাধ্যমে এই দাবির সমালোচনা করে একে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ বলে আখ্যা দিয়েছেন। রেডিংটনের মতে, এটিই প্রমাণ করে যে হাসপাতালের পরিবেশ ও চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে ভুল চিত্র তুলে ধরা হচ্ছে।

বিচারক উইলিয়াম সুলিভান এই আবেদন শুনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এটি কোনো ট্রিপ অ্যাডভাইজার সাইট নয় যে এখানে হাসপাতালের সেবার মান নিয়ে রেটিং বা পর্যালোচনা করা হবে। তবে তিনি হাসপাতালের জনবল ও কর্মসূচির বিষয়টি আলোচনার সুযোগ থাকায় আবেদনটি বিবেচনার জন্য রেখেছেন। যদিও এখন পর্যন্ত থর্নডিককে সাক্ষী হিসেবে ডাকার চূড়ান্ত অনুমতি দেননি তিনি।

এদিকে মামলার শুনানিতে ক্ল্যানসির চিকিৎসার সাথে জড়িত নার্স প্র্যাকটিশনার রেবেকা জোলটা সাক্ষ্য দিয়েছেন। তিনি জানান, ক্ল্যানসির পাঠানো বার্তায় তিনি হতাশা এবং বিষণ্নতা লক্ষ্য করলেও সেগুলোকে সরাসরি আত্মহত্যার প্রবণতা হিসেবে দেখেননি। লিন্ডসে ক্ল্যানসি তার তিন সন্তান কোরা, ডসন ও কালানকে শ্বাসরোধে হত্যার দায়ে বিচারের মুখোমুখি হয়েছেন। কৌঁসুলিদের দাবি, তিনি পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছেন।