ঢাকাThursday , 20 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

যুক্তরাষ্ট্রের টেনেসিতে শিশু নির্যাতন ও ধর্ষণের দায়ে যাজকের যাবজ্জীবন কারাদণ্ড


August 20, 2026 1:45 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রের টেনেসির রাদারফোর্ড কাউন্টিতে ৩৫ বছর বয়সী এক যাজক বেঞ্জামিন গার্লিককে শিশু ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তার স্ত্রী ৩২ বছর বয়সী শানটাল গার্লিককেও একই ঘটনায় সহায়তাকারী হিসেবে দোষী সাব্যস্ত করা হয়েছে। দীর্ঘ সময় ধরে দেশজুড়ে ধর্মপ্রচারের আড়ালে এই দম্পতি জঘন্য অপরাধে জড়িয়ে পড়েছিলেন, যা মামলার রায়ের মাধ্যমে প্রকাশ্যে আসে।

বিচারক ব্যারি টিডওয়েল অভিযুক্ত বেঞ্জামিনকে প্যারোলের সুযোগ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। তিনি সাতটি শিশু ধর্ষণ, ছয়টি যৌন নিপীড়ন এবং শিশু সুরক্ষা আইন ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। তার স্ত্রী শানটাল গার্লিককে শিশু ধর্ষণের ক্ষেত্রে সহায়তা এবং চরম অবহেলার দায়ে অভিযুক্ত করা হয়েছে। আগামী ১০ নভেম্বর তাদের বাকি দণ্ডাদেশ ঘোষণা করা হবে।

২০২৩ সালের আগস্টে মারফ্রিসবোরো পুলিশের বিশেষ ভিকটিম ইউনিট এই মামলার তদন্ত শুরু করে। তদন্তে বেরিয়ে আসে, পাঁচ বছর বয়সী এক শিশুকে বছরের পর বছর ধরে নির্যাতন করা হয়েছে। পরে আরও দুইজন ভিকটিমকে শনাক্ত করে পুলিশ।

তদন্তকারী কর্মকর্তা ডিটেকটিভ জেমস উইলকিনসন জানান, ভিকটিমদের ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ ও সংশ্লিষ্ট টিম কঠোর পরিশ্রম করেছে। বেঞ্জামিন গার্লিক টেনেসির লা এসপাদা নামে একটি ধর্মীয় সংগঠনের সাথে যুক্ত ছিলেন। ধর্মপ্রচারের উদ্দেশ্যে তিনি ফ্লোরিডা, ইন্ডিয়ানা, মিনেসোটা ও টেক্সাসসহ বিভিন্ন অঙ্গরাজ্যে ভ্রমণ করতেন।

তদন্তকারীরা জানিয়েছেন, এই দম্পতি গ্রেপ্তারের আগ পর্যন্ত বিভিন্ন এলাকায় ধর্মীয় কার্যক্রমের নাম করে ঘুরে বেড়িয়েছেন। মামলার প্রেক্ষিতে পুলিশ কমিউনিটির মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছিল। বর্তমানে স্বামী-স্ত্রী দুজনেই রাদারফোর্ড কাউন্টি ডিটেনশন সেন্টারে বন্দি রয়েছেন।