ঢাকাMonday , 21 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

যুক্তরাষ্ট্রের ইলিনয়ে শিক্ষার্থীদের টয়লেট পেপারের মজুদ জব্দ করল পুলিশ


September 21, 2026 2:00 am
Link Copied!

যুক্তরাষ্ট্রের ইলিনয়ের প্লেইনফিল্ড শহরে শিক্ষার্থীদের স্কুলভিত্তিক উৎসবকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে স্থানীয় পুলিশ বিভাগ। প্লেইনফিল্ড নর্থ হাই স্কুলের কাছে বিভিন্ন বাড়িতে হামলার প্রস্তুতির সময় ৬৫০ রোল টয়লেট পেপার জব্দ করা হয়েছে। ‘অপারেশন ক্লিন সুইপ’ নামের এই বিশেষ অভিযানের মাধ্যমে পুলিশ এই বিপুল পরিমাণ টয়লেট পেপার উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ১,৭০৮.৬৬ ডলার বলে রসিকতা করে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত সোমবার ও মঙ্গলবার রাতে হাই স্কুল সংলগ্ন এলাকায় ২০ থেকে ২৫ জনের কয়েকটি দল হুডি ও মাস্ক পরে বিভিন্ন বাড়ি ও গাড়িতে টয়লেট পেপার, ডিম, কেচাপ এবং ডিটারজেন্ট ব্যবহার করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ এই পদক্ষেপ গ্রহণ করে।

এ বিষয়ে প্লেইনফিল্ড পুলিশ জানিয়েছে, উৎসবের দোহাই দিয়ে অন্যের সম্পত্তি নষ্ট করা বা জীবনযাত্রায় বিঘ্ন ঘটানো গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীদের এমন কর্মকাণ্ডে পুলিশি সেবা ব্যাহত হচ্ছে, কারণ একই সময়ে পুলিশকে গুরুত্বপূর্ণ অগ্নিসংযোগের ঘটনা সামলানো, ট্রাফিক দুর্ঘটনা, মদ্যপ ব্যক্তিদের নিয়ন্ত্রণ এবং পারিবারিক জরুরি সংকটে সাড়া দিতে হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে, তারা এ বিষয়ে জিরো-টলারেন্স নীতি গ্রহণ করেছে। কোনো ধরনের ধ্বংসাত্মক কাজ বা অনধিকার প্রবেশের ক্ষেত্রে ফৌজদারি অপরাধে চার্জ গঠন করা হবে বলে সতর্ক করা হয়েছে। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার বা অভিযোগ আনা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ। অভিভাবকদের উদ্দেশ্যে কর্তৃপক্ষ জানিয়েছে, সন্তানদের আনন্দ উদযাপনের পাশাপাশি অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষা দেওয়া জরুরি।