ঢাকাFriday , 21 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

দীর্ঘদিন ধরে অসহ্য যন্ত্রণায় ভুগছেন ড্যান্সিং উইথ দ্য স্টারস বিচারক ক্যারি অ্যান ইনাবা


August 21, 2026 6:15 am
Link Copied!

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত টেলিভিশন একাডেমির উৎসব ‘টেলিভার্স ২৬’-এ জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব ক্যারি অ্যান ইনাবা জানিয়েছেন, তিনি দীর্ঘ দিন ধরে ‘সিওগ্রেনস’ (Sjögren’s) নামক এক জটিল অটোইমিউন রোগে আক্রান্ত এবং নিয়মিত শারীরিক যন্ত্রণার মধ্য দিয়ে দিন পার করছেন। তিনি জানান, তার এই রোগটি নির্ণয় করতে চিকিৎসকদের সময় লেগেছিল ১০ বছর।

ক্যারি অ্যান ইনাবা বলেন, এই রোগটি অত্যন্ত যন্ত্রণাদায়ক। ক্যামেরার সামনে তার যে ঝলমলে জীবন দেখা যায়, বাস্তবে তা একেবারেই ভিন্ন। পর্দার বাইরে তিনি বেশিরভাগ সময় সাধারণ পোশাক পরে কাটান এবং শারীরিক অসুস্থতার কারণে অনেকটা সময় সাধারণ জীবনযাপন করেন।

তিনি জানান, সিওগ্রেনস শুধু চোখের শুষ্কতা বা গ্রন্থির সমস্যা নয়, এটি শরীরের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গকেও প্রভাবিত করতে পারে। দীর্ঘ ১০ বছর রোগটি শনাক্ত হওয়ার পর, পরিস্থিতি মেনে নিতে আরও ১০ থেকে ১৫ বছর সময় লেগেছে তার।

এই অসুস্থতা তাকে মানুষের প্রতি আরও সহানুভূতিশীল হতে শিখিয়েছে বলে মনে করেন তিনি। তার কথায়, আমরা সবাই মানুষ এবং প্রত্যেকেরই কোনো না কোনো লড়াই আছে। এই রোগ তাকে বিচারক হিসেবে আরও দক্ষ ও সংবেদনশীল করে তুলেছে।

চলতি বছরের এপ্রিলে নিউ ইয়র্ক যাওয়ার পথে বিমানে থাকাকালীন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সে সময় তার হাত অবশ হয়ে যাওয়া ও মাথা ঘোরার মতো লক্ষণ দেখা দেয়। পরে জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে তিনি নিজের শারীরিক অবস্থার সাথে মানিয়ে নিয়ে জীবন পরিচালনা করছেন এবং জানান যে, সবকিছু সবসময় নিজের মতো করে করতে না পারলেও জীবনকে গ্রহণ করে নেওয়াই এখন তার মূল লক্ষ্য।